ফিতরা অন্য দেশে প্রেরণ করা

4,011

প্রশ্ন 149087

আমি আমার ‘ফিতরা’ দেশে পরিবারের কাছে পাঠিয়ে দিয়েছি; যাতে করে তারা দেশে আমার ফিতরাটা আদায় করে দিতে পারে; এটা কি সহিহ?

উত্তর

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূলের প্রতি। পর সমাচার:

ইনশাআল্লাহ; এতে কোন অসুবিধা নেই। এটি জায়েয। তবে, আপনি যেখানে অবস্থান করছেন সেখানে ফিতরা আদায় করাই উত্তম। আপনি যে স্থান অভিবাসী হিসেবে অবস্থান করছেন সেখানে অবস্থানরত গরীবদের মাঝে ফিতরাটা বিতরণ করা উত্তম। আর আপনি যদি আপনার পরিবারকে পাঠিয়ে থাকেন যাতে করে তারা গরীবদের মাঝে সেটা বিতরণ করতে পারে তাতেও কোন সমস্যা নেই।[সমাপ্ত]

সূত্র

ফিতরা

সূত্র: 

শাইখ বিন বায (রহঃ) এর ফতোয়াসমগ্র, নুরুন আলাদ দারব (২/১২০৮)

নিউজলেটার

ওয়েবসাইটের ইমেইল ভিত্তিক নিউজলেটারে সাবস্ক্রাইব করুন

ইসলাম জিজ্ঞাসা ও জবাব অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত পৌঁছতে ও ইন্টারনেট ছাড়া ব্রাউজ করতে

App StoreGoogle Play