দেশভেদে লাইলাতুল ক্বদর কি একাধিক হতে পারে?

3,590

প্রশ্ন 129688

লাইলাতুল ক্বদর কি প্রত্যেক মুসলিমের জন্য একই রাত্রি? নাকি দেশভেদে এটি আলাদা আলাদা হতে পারে?

উত্তর

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূলের প্রতি। পর সমাচার:

লাইলাতুল ক্বদর একটি রাত্রি। যদিও দেশভেদে এটি প্রবেশের সময় ফারাক হতে পারে। যেমন আরব দেশগুলোতে এটি প্রবেশ করবে তাদের দেশের দিনের বেলার সূর্য ডোবার মাধ্যমে। আফ্রিকার দেশ ও অন্যান্য দেশগুলোতে প্রবেশ করবে তাদের দেশের দিনের বেলার সূর্য ডোবার মাধ্যমে। তাই যেই দেশে সূর্য ডুবেছে সেই দেশে লাইলাতুল ক্বদর প্রবেশ করেছে; এমনকি সেটা যদি ২০ ঘন্টার চেয়ে বেশি সময় লাগে তবুও। এ সকল ব্যক্তিদের জন্য তাদের রাতকে হিসাব করা হবে। ঐ সকল ব্যক্তিদের জন্য তাদের রাতকে হিসাব কর হবে। এতেও কোন বাধা নেই যে, ফেরেশতারা এদের নিকটেও অবতীর্ণ হবে এবং ওদের নিকটেও অবতীর্ণ হবে। 

আল্লাহ্‌ই সর্বজ্ঞ।

সূত্র

তারাবী নামায ও লাইলাতুল কদর

সূত্র: 

মান্যবর শাইখ আব্দুল্লাহ্‌ বিন জিবরীন (রহঃ)

নিউজলেটার

ওয়েবসাইটের ইমেইল ভিত্তিক নিউজলেটারে সাবস্ক্রাইব করুন

ইসলাম জিজ্ঞাসা ও জবাব অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত পৌঁছতে ও ইন্টারনেট ছাড়া ব্রাউজ করতে

App StoreGoogle Play