ওযুর সময় কৃত্রিম পা ধৌত করা আবশ্যক নয়

4,674

প্রশ্ন 97450

আমার পা কেটে ফেলা হয়েছে। আলহামদু লিল্লাহ্‌। আমি এর বদলে একটি কৃত্রিম পা সংযোজন করেছি। এ পা ধৌত করা এবং মোজা পরা থাকলে এ পা মাসেহ করা কি আমার উপর আবশ্যক?

উত্তর

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূলের প্রতি। পর সমাচার:

হাঁটু থেকে যদি পা কেটে ফেলা হয়, যার ফলে টাকনু ও পায়ের পাতা চলে যায় এর বদলে কৃত্রিম পায়ের পাতা লাগানো হয় সেক্ষেত্রে এ কৃত্রিম পা ধৌত করা আপনার উপর আবশ্যকীয় নয়। কর্তিত পা ধৌত করার দায়িত্ব আপনার থেকে রহিত। কৃত্রিম পায়ের উপর আপনি মাসেহ করবেন না। কিন্তু, যদি পায়ের টাকনুর নীচে কিছু অংশ অবশিষ্ট থাকে তাহলে সে অবশিষ্ট অংশ ধৌত করা আপনার উপর আবশ্যক। আপনি যদি সে অবশিষ্ট অংশের উপর কোন আচ্ছাদন যেমন চামড়ার মোজা বা কাপড়ের মোজা পরেন তাহলে আপনি সে অবশিষ্টাংশের উপর যে পরিধেয় রয়েছে সেটার উপর মাসেহ করবেন।

[শাইখ সালেহ আল-ফাওযানের ফতোয়াসমগ্র থেকে নির্বাচিত (২/৩৬)]   

সূত্র

ওজু

সূত্র: 

ইসলাম জিজ্ঞাসা ও জবাব

নিউজলেটার

ওয়েবসাইটের ইমেইল ভিত্তিক নিউজলেটারে সাবস্ক্রাইব করুন

ইসলাম জিজ্ঞাসা ও জবাব অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত পৌঁছতে ও ইন্টারনেট ছাড়া ব্রাউজ করতে

App StoreGoogle Play