যে ব্যক্তি ফরয তাওয়াফের একটি চক্কের ভুলে বাদ দিয়েছেন

1,742

প্রশ্ন 26213

যদি কোন হাজীসাহেব ফরয তাওয়াফ করাকালে কোন একটি চক্কর ভুলে যায় এবং মসজিদে হারাম থেকে বেরিয়ে যাওয়ার আগে সে জানতে না পারে; এর হুকুম কি?

উত্তর

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূলের প্রতি। পর সমাচার:

যদি কোন হাজীসাহেব ফরয তাওয়াফ করাকালে কোন একটি চক্করের কথা ভুলে যান এবং মাঝখানে দীর্ঘ বিচ্ছেদ ঘটে তাহলে সেই ব্যক্তি পুনরায় তাওয়াফ করবেন। আর যদি বিচ্ছেদের সময় সামান্য হয় তাহলে তিনি ভুলে যাওয়া চক্করটি আদায় করলে হয়ে যাবে।

আল্লাহ্‌ই তাওফিকের মালিক, আমাদের নবী মুহাম্মদ, তাঁর পরিবারবর্গ ও তাঁর সাহাবীবর্গের প্রতি আল্লাহ্‌র রহমত ও শান্তি বর্ষিত হোক।

সূত্র

হজ্জ ও উমরার পদ্ধতি

সূত্র: 

আল-লাজনাদ দায়িমা লিল বুহুছিল ইলমিয়্যা ওয়াল ইফতা (১১/২৫৩)

নিউজলেটার

ওয়েবসাইটের ইমেইল ভিত্তিক নিউজলেটারে সাবস্ক্রাইব করুন

ইসলাম জিজ্ঞাসা ও জবাব অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত পৌঁছতে ও ইন্টারনেট ছাড়া ব্রাউজ করতে

App StoreGoogle Play