রোযাদারের বেশি বেশি গোসল করা

1,964

প্রশ্ন 106460

রমযানের দিনের বেলায় একাধিক বার গোসল করার হুকুম কি? কিংবা সারাদিন এসি (এয়ার কন্ডিশন)-এর কাছে বসে থাকার হুকুম কি; যে এসি জলীয় বাষ্প ছড়ায়?

উত্তর

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর রাসূলের প্রতি। পর সমাচার:

এটি জায়েয। এতে কোন অসুবিধা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রোযা রেখে গরমের কারণে কিংবা পিপাসায় মাথার উপর পানি ঢালতেন। ইবনে উমর (রাঃ) রোযা রেখে তার কাপড় পানিতে ভেজাতেন— গরম বা পিপাসার কষ্ট কিছুটা লাঘব করার জন্য। জলীয় বাষ্প কোন নেতিবাচক প্রভাব ফেলবে না। কেননা সেটি এমন কোন পানি নয় যা পাকস্থলিতে পৌঁছে।[সমাপ্ত]

ফাযিলাতুশ শাইখ মুহাম্মদ বিন উছাইমীন (রহঃ)

ফাতাওয়া ইসলামিয়্যা (২/১৩০)

সূত্র

রমজানের মাসয়ালাসমূহ

সূত্র: 

ইসলাম জিজ্ঞাসা ও জবাব

নিউজলেটার

ওয়েবসাইটের ইমেইল ভিত্তিক নিউজলেটারে সাবস্ক্রাইব করুন

ইসলাম জিজ্ঞাসা ও জবাব অ্যাপ্লিকেশন

কন্টেন্টে আরও দ্রুত পৌঁছতে ও ইন্টারনেট ছাড়া ব্রাউজ করতে

App StoreGoogle Play